ইন্টারনেটের ভ্যাট সুবিধা কার্যকরে বিটিআরসি’র মেইল
তথ্য প্রযুক্তি ডেস্ক: ইন্টারনেটের ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করার পর তা কার্যকর করতে তিন দিনের মধ্যে নতুন ট্যারিফ জমা দিতে ইন্টারনেট সেবাদাতাদের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। একই সঙ্গে গ্রাহকদের কাছে ইন্টারনেটের দাম কতটুকু কমিয়েছে তাও জানতে চাওয়া হয়েছে।
জানা গেছে, ৬ জুলাইয়ের মধ্যে গ্রাহকের ইন্টারনেট সেবার বিস্তারিত জানাতে গত বুধবার মোবাইল ফোন অপারেটর এবং আইএসপিগুলোকে মেইল করেছে বিটিআরসি। মেইলে ইন্টারনেট সংক্রান্ত প্যাকেজ, বান্ডেলস এবং অফারসমূহেরও বিস্তারিত উল্লেখ রাখতে বলা হয়েছে।
মেইলে বলা হয়েছে- ‘সরকার ভ্যাট ১৫ শতাংশ হতে ৫ শতাংশ করেছে। আর এর ফলে ইন্টারনেটের দাম স্বাভাবিকভাবেই কমে আসার কথা। তাই দাম কমানোর পর ইন্টারনেটের নতুন ট্যারিফ প্লান কমিশনকে ৩ দিনের মধ্যে জানাতে নির্দেশনা দেয়া হলো।’
এদিকে মোবাইল ফোন অপারেটরগুলো ইন্টারনেটের নতুন ট্যারিফ প্লান না দিয়ে ইন্টারনেটের ভ্যাট এখনও আগের মতোই ১৫ শতাংশ করে কাটছে। অপারেটরগুলো বলছে, ইন্টারনেটের ভ্যাট ৫ ভাগে নামিয়ে আনার যে সিদ্ধান্ত তা আদৌ মোবাইল অপারেটরদের জন্য কার্যকর হবে কিনা তা স্পষ্ট নয়। কারণ এ সংক্রান্ত যে এসআরও জারি করা হয়েছে সেখানে ইন্টারনেট সংস্থার এস ০১২ সার্ভিস কোডের আওতায় এস ১২ দশমিক ১৪ কোডের জন্যই শুধু এই নির্দেশনা কার্যকর করার কথা বলা হয়েছে। যা শুধু আইএসপিদের ক্ষেত্রে কার্যকর। কিন্তু মোবাইল অপারেটরদের এ সংক্রান্ত কোড হলো এস ১২ দশমিক ১০।
এই অবস্থায় মোবাইল অপারেটররা ইন্টারনেটের ওপর ভ্যাট কমানোর এই নির্দেশনা কীভাবে পালন করবে বলে পাল্টা প্রশ্ন তুলেছেন দায়িত্বশীলরা।
অন্যদিকে আইএসপিগুলো গ্রাহকের কাছে ৫ শতাংশ ভ্যাট ধরে বিল করছে বলে দাবি করছে তাদের সংগঠন আইএসপিএবি। যদিও তারা বলছেন, ভ্যাট কমালেও এখন রেয়াত সুবিধা না পাওয়ায় গ্রাহক পর্যায়ে তারা ইন্টারনেটের দাম কমাতে পারছেন না, বরং এটি বেড়ে যাচ্ছে।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed