গাড়ি চাপায় প্রাণ গেল দুই ভাইয়ের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর সাভারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী দুই ভাই। শুক্রবার (৬ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুজাত (২৫) ও শফিক আহমেদ (২৬)।
জানা যায়, সকালে মোটরসাইকেলে করে সাভার যাচ্ছিলেন দুই ভাই সুজাত ও শফিক। পথে আমিনবাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে সাভারগামী একটি বাস ও একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে পড়ে যান। তখন তাদের চাপা দেয় ওই দুই গাড়ি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ভাই।
সাভার মডেল থানার এসআই জামাল জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed