সিসিকে বিএনপি প্রার্থীর সমন্বয়ক আমীর খসরু মাহমুদ
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালাতে বিএনপির স্থায়ী কমিটির তিন নেতাকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দিয়েছে দলটি।
আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সিলেটের মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরীর, মির্জা আব্বাসকে বরিশালে বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরোয়ারের ও গয়েশ্বর চন্দ্র রায়কে রাজশাহীর মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের প্রধান সমন্বয়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব পেয়ে গয়েশ্বর চন্দ্র রায় বুধবার ঢাকা থেকে রাজশাহী গেছেন। সেখানে তিনি স্থানীয় নেতাদের সঙ্গে করণীয় ঠিক করতে সাবেক প্রতিমন্ত্রী কবীর হোসেনসহ একাধিক নেতার বাসায় বৈঠক করেছেন। প্রতীক বরাদ্দের পরপরই যাতে মেয়রপ্রার্থীর পক্ষে প্রচারণায় ঐক্যবদ্ধভাবে নামা যায়-তা নিয়েই মূলত এসব বৈঠকে আলোচনা হয়েছে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, দায়িত্ব পেয়ে তিনি এখন রাজশাহীতে অবস্থান করছেন। স্থায়ী কমিটির অন্য দুই সদস্য মির্জা আব্বাস ও আমীর খসরুও তাদের কাজ শিগগির শুরু করবেন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed