যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরের শঙ্করপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে তিনি নিহত হন।
গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে শহরের শঙ্করপুর বাবলাতলা থেকে মরদেহটি উদ্ধার হয়।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাহিয়ান বলেন, ওই এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে বলে তারা খবর পান। সেখানে পুলিশ হাজির হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এসময় একটি ওয়ান শুটারগান, একটি গুলি ও পাঁচটি বোমা উদ্ধার করা হয়।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শফিউল্লাহ সবুজ জানান, মাথায় গুলিবিদ্ধ হওয়ায় ওই যুবক মারা গেছেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
Related News
খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদেরRead More
ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের কেশবপুর উপজেলার একটি ধানখেতের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও একRead More



Comments are Closed