কামরানের সমর্থনে সিলেট বিভাগের পৌর মেয়রদের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগীয় পৌর মেয়রদের সাথে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে বুধবার বাদ মাগরিব তার বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর সভাপতি, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
সভায় বক্তারা বলেন, আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত বদর উদ্দিন আহমদ কামরান বিজয়ী করতে হবে এবং যার যার অবস্থান থেকে আওয়ামীলীগ প্রার্থী কামরানকে বিজয়ী করতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর রহমান, বিয়ানীবাজারের পৌর মেয়র মো. আব্দুস শুকুর, বড়লেখা পৌর মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বক্ত, কানাইঘাট পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমদ প্রমুখ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed