Main Menu

সিলেটে মোবাইলের দোকানে চুরি, ৩০ লাখ টাকার মাল লুট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দরবাজারের করিমউল­াহ মার্কেটের ৫ম তলায় শাহজাহান টেলিকম নামক ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। মঙ্গলবার রাতের কোন এক সময় চোরচক্র দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ আড়াই লাখ টাকা ও ৩০ লাখ টাকার মালামাল চুরি করে নেয়। ঘটনাটি মার্কেটের সিসি ক্যামেরায় ধরা পড়লে তোলপাড় সৃষ্টি হয়। খবর পেয়ে বুধবার সকালে এসএমপির উপপুলিশ পরিদর্শক অরূপ কুমার চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসি ক্যামেরা ফুটেজে চোর চক্রের সদস্যদের সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
দোকান মালিক শাহাজাহান চৌধুরী জানান, তার এ প্রতিষ্ঠানে এমআই ডিস্ট্রিবিউশন, মাইক্রোম্যাক্স ও ওয়াকাপিয়া ডিলার হাউজ পরিচালনা করে আসছেন। মঙ্গলবার রাতে দোকান তালাবদ্ধ করে যাওয়ার পর চোরেরা দোকানের তালা ভেঙ্গে ভিতরে ঢোকে নগদ আড়াই লাখ টাকা ও ৩০ লাখ টাকার মোবাইল সামগ্রী চুরি করে নেয়।

Share





Related News

Comments are Closed