Main Menu

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরও ১১জন। বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জেদ্দার মোহাম্মদী এলাকায় এ দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হতাহতদের কারও পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন নজরুল ইসলাম জানান, আমাদের বাংলাদেশি শ্রমিকদের একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। প্রাথমিকভাবে ছয় জন নিহতের তথ্য পেয়েছি। স্থানীয় সময় বুধবার সকালে এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি জানান,  ওই গাড়িতে ১৬ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক ছিলেন।

মোবারক হোসেন নামে জেদ্দা প্রবাসী এক বাংলাদেশি জানান, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা একটি কারখানায় চাকরি করতেন। কারখানায় কাজে যাওয়ার জন্য সবাই একটি মিনিবাসে ওঠেন। মিনিবাসের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

এদিকে, নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. মনিরুল ইসলাম। তিনি নড়াইল জেলার সদর উপজেলার মহিসওলা গ্রামের মো. মোহসিন হোসাইনের ছেলে।

আহতদের মধ্যে চার জনের জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সিলেট জেলার গোলাপগঞ্জের বাগলা গ্রামের শামসুদ্দীনের ছেলে সুজন আহমেদ, হবিগঞ্জের বাহুবল থানার ফোনারফদা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মোহাম্মদ শাহজাহান মিয়া, মাগুরা জেলার সদর উপজেলার শেখ দুদু মিয়ার ছেলে মো. ইলাহী এবং নড়াইল জেলার সদর উপজেলার রামচন্দ্রপুরের ইসারত শেখের ছেলে মো. ইসরাফিল শেখ।

Share





Related News

Comments are Closed