কুলাউড়ায় পৌনে ৪ লাখ ভারতীয় নাসির বিড়ি জব্দ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের হান্তকোনা গ্রামের মনুনদী দিয়ে নৌকা যোগে পাচারকালে ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩ লাখ ৭৫ হাজার ভারতীয় নাসির বিড়ি ও বিড়ি পাচারে ব্যবহৃত দু’টি নৌকা আটক করেছে।
বুধবার ভোররাতে দত্তগ্রাম ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হাই আখন্দ এর নেতৃত্বে বিজিবি সদস্যরা এসব বিড়ি আটক করেন।
বিজিবি দত্তগ্রাম বিওপি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযানের সময় বিড়ি পাচারকারী ব্যবসায়ীরা নৌকা ও বিড়ি ফেলে পালিয়ে যায়। এসময়ে দু’টি নৌকা থেকে ৩ লক্ষ ৭৫ হাজার নাসির বিড়ি উদ্ধার করা হয়। পরে বিড়ি পাচারে ব্যবহৃত নৌকা দু’টি আটক করা হয়।
অভিযানে ৩ লাখ ৭৫ হাজার ভারতীয় নাসির বিড়ি ও দু’টি নৌকা আটকের সত্যতা নিশ্চিত করে বিওপি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মো. আব্দুল হাই আখন্দ বলেন, বিড়ি ও নৌকার বাজার মূল্য হবে প্রায় ১০ লক্ষ ১৭ হাজার পাঁচশত টাকা।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed