কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদ সীমা অতিক্রম, বন্যার আশঙ্কা
কানাইঘাট প্রতিনিধি: আজ মঙ্গলবার সারাদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদ সীমার ৭০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা।
পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্ন অঞ্চলের মানুষসহ সুরমা পাড়ের লোকজন পানি বন্দি রয়েছেন। উপজেলার বেশ কয়েকটি সুরমা ডাইক (বাধ) পূর্বের বন্যায় ভেঙ্গে যাওয়ায় ভাঙ্গন কবলিত এলাকার কয়েক হাজার মানুষের মাঝে নতুন করে বন্যা আতংক দেখা দিয়েছে।
উপজেলার দিঘীরপাড় ইউপির দর্পনগর, সাতবাঁকের চরিপাড়া, লক্ষীপ্রসাদের গৌরিপুর, সদর ইউপির উমাগর, পৌরসভার ডালাইচর ও রাজাগঞ্জ ইউপিসহ বিভিন্ন স্থানে সুরমা ডাইক গত বন্যায় ভেঙ্গে যায়। যার কারনে উপজেলার মানুষ চরম বন্যা আতংকে দিন পার করছেন। উপজেলার বিভিন্ন এলাকায় ইরি ধানের চারা তলিয়ে গেছে।
লোকজন আশঙ্কা করছেন যে, এভাবে মুষলধারে টানা বৃষ্টি ও উজান থেকে ভারতের মেঘালয়ের পানি সুরমা নদীতে জোয়ার সৃষ্টি করছে তাতে পুনরায় এ উপজেলায় বন্যা দেখা দিতে পারে।
মঙ্গলবার রাত ৮টায় এ রির্পোট লেখা পর্যন্ত সুরমার বিভিন্ন ভাঙ্গা ডাইক দিয়ে ধীরে ধীরে পানি ঢুকতে শুরু করেছে ।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed