সিলেটে ফয়জুর হত্যা মামলায় ৮ আসামীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জালালাবাদ থানায় দায়েকৃত ফয়জুর হত্যা মামলায় আট আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া রায়ে এক নারী আসামীকে খালাস দেয়া হয়।
আজ মঙ্গলবার বিকেলে এ রায় ঘোষণা করেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভূঁইয়া।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেট সদর উপজেলার জৈনকারকান্দি গ্রামের ইশরাদ আলী, তেরা, বাবুল, কামাল, দুলাল, নন্দিরগাওয়ের বিল্লাল মিয়া, পার্শ্ববর্তী জালালাবাদ ইউনিয়নের টেকারবাড়ি গ্রামের সমছু মিয়া ও ওসমানী নগরের আকবর আলী।
আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তদের মধ্যে বাবুল ও বিল্লাল মিয়া পলাতক রয়েছেন। এছাড়া মামলা থেকে অব্যহতি পেয়েছেন নন্দিরগাওয়ের ফুলবানু বেগম।
মামলার সূত্রে জানা যায়, মামলার মোকদ্দমার জের ধরে জৈনকারকান্দি গ্রামের ফয়জুর রহমানকে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর রাতের কোনো এক সময় হত্যা করে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়। পরদিন মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ফয়জুরের স্ত্রী হাফসা বেগম বাদী হয়ে জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১১ সালের ১৩ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার প্রাক্তন উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক চৌধুরী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর প্রেক্ষিতে বিচারকার্য শুরু হয়ে ২৬ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যপ্রমাণের পরিপ্রেক্ষিতে নয় আসামির মধ্যে আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ও একমাত্র নারী আসামিকে খালাস দেন বিচারক।
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed