চবির ভর্তি পরীক্ষা ২৭-৩০ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ সেশনের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৭-৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার একেএম নুর আহমেদ, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী ও ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর ২০১৮-১৯ প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও নিয়মাবলী পরে জানানো হবে।
গত বছর থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০টি ইউনিটের পরিবর্তে চারটি ইউনিটে নেওয়া হয়। এবারও বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক ও সম্মিলিত ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানান উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
যেসব শিক্ষার্থী শুধু বিজ্ঞান বিভাগের অধীনে থাকা বিষয়গুলো পড়তে চান তারা বিজ্ঞান ইউনিটে, যারা ব্যবসায় শিক্ষা বিভাগে পড়তে ইচ্ছুক তারা ব্যবসা শিক্ষা ইউনিটে, মানবিকে যারা পড়তে ইচ্ছুক তারা শুধু মানবিক ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এছাড়া যেসব শিক্ষার্থী বিজ্ঞান থেকে মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা ইউনিটের বিষয়গুলো পড়তে চান তারা সম্মিলিত ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। একইভাবে অন্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed