Main Menu

ডেইলি অবজারভারের নির্বাহী সম্পাদক আনিস আহমেদ আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি অবজারভার’র নির্বাহী সম্পাদক আনিস আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

সোমবার (২ জুলাই) সকালে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

আনিস আহমেদের ছেলে কৌশিক আহমেদ জানান, সকাল ৮টা ১৫ মিনিটে তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রথম নামাজে জানাজা জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে দুপুর দেড়টায় সম্পন্ন হবে। এরপর তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের সাবেক ঢাকা ব্যুরো প্রধান ও চিফ অব করেসপন্ডেন্টস আনিস আহমেদ মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা, এক পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী-গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সহকর্মী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আনিস আহমেদ জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ছিলেন।

Share





Related News

Comments are Closed