কাউন্সিলর প্রার্থী আব্দুল গফফার হৃদরোগে আক্রান্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হাজী আব্দুল গফফার হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়েছেন। তিনি সোমবার সিলেট নগরীর উপশহরস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে যাচাই-বাছাইয়ে অংশ গ্রহণ করেন। এসময় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর আব্দুল গফফারের মনোনয়নকে সঠিক ঘোষনা দেওয়ার ঠিক মূহুর্তে ২জন লোক মামলার একটি ফাইল নির্বাচন কমিশনারের কাছে হস্তান্তর করেন। ঠিক এসময়ে হাজী আব্দুল গফফার হার্ট এ্যাটাক করেন। সাথে সাথে স্বজনরা তাকে সিলেট নগরীর মধুশহীদ আলরাইয়ান হসপিটালে ভর্তি করেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। পাশাপাশি তার ছোট ভাই আব্দুল হাফিজ সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া চেয়েছেন।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed