গাইবান্ধায় বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধায় বজ্রপাতে মা ও ছেলেসহ একই পরিবারের তিনজন মারা গেছেন। রোববার (০১ জুলাই) দুপুরে সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ সন্তোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন এই গ্রামের সবুজের স্ত্রী রাশেদা বেগম (৩৫), ছেলে আশিফ ওরফে জয় (১৪) ও ভাগ্নে কামাল হোসেনের ছেলে সিয়াম বাবু (১১)।
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজানুল ইসলাম বাবু জানান, দুপুরে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় দক্ষিণ সন্তোলা গ্রামের সবুজ মিয়ার নির্মাণাধীন বাড়ির একটি ঘরে অবস্থানকালে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার রহিমা খাতুন বলেন, ‘ঘটনার পর আমি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। নিহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।’
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed