Main Menu

সিলেটে নিজস্ব ভবনে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নিজস্ব ভবনে কাজ শুরু করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। সদর উপজেলার খাদিম বাইপাসে শাহপরান ব্রীজের পাশে দশএকর জায়গায় দশটি ভবন নিয়ে গড়ে ওঠা এই কমপ্লেক্সই এখন থেকে সিলেটে র‌্যাবের স্থায়ী ঠিকানা।
আজ ১ জুলাই রোববার থেকে নতুন এই কমপ্লেক্সে তারা তাদের কার্যক্রম শুরু করেছে। নতুন এই কমপ্লেক্সের মাধ্যমে তাদের সেবার মান আরো বাড়বে বলে মনে করছে র‌্যাব ৯ সংশ্লিষ্টরা। পাশাপাশি সিলেটের মেজর টিলা এলাকায় টেক্সটাইল মিলের ভেতরে তাদের স্পেশাল কোম্পানীর যে কার্যক্রম চলমান আছে সেটাও অব্যহত থাকবে বলে জানিয়েছেন তারা।

২০০৪ সালের ২৬ মার্চ আত্মপ্রকাশ করে র‌্যাব। সেই থেকে সিলেটে মেজরটিলা এলাকায় একটি ভাড়া বাসা এবং বন্ধ হয়ে থাকা একটি টেক্রটাইল মিল নিয়ে র‌্যার-৯ এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছিলো।

প্রশাসনিক সুযোগ সুবিধা ছাড়াও নতুন এই কমপ্লেক্সে আছে একটি খেলার মাঠ, এটিএম বুথ, সেমিনার কক্ষ, বাস্কেটবল ও টেনিস খেলার মাঠ, কার পার্কিং, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা। এছাড়া এখানে একটি শিশু পার্ক গড়ে তোলারও পরিকল্পনা তাদের রয়েছে বলে জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, ২০১১ সালে নতুন এই কার্যালয়ের জমির আনুষাঙ্গিক কাজ শুরু হয়। তারপর ২০১৫ সালের ২৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ২০১৭ সালের ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন।

রবিবার (১ জুলাই) থেকে তারা কার্যক্রম শুরু করেছেন অত্যাধুনিক র‌্যাব কমপ্লেক্স থেকে। এখন তাদের সেবার মান আরও বৃদ্ধি পাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। তবে র‌্যাব-৯ এর স্পেশাল কোম্পানি সিলেটের কার্যক্রম মেজরটিলাস্থ সিলেট টেক্সটাইল মিলে চলমান রয়েছে।

Share





Related News

Comments are Closed