Main Menu

প্রবীণ চিকিৎসক অধ্যাপক রুহুল আমিন আর নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের প্রবীণ চিকিৎসক অধ্যাপক রুহুল আমিন (৮৫) আর নেই। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তিনি নগরীর নয়াসড়কস্থ মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি…রাজিউন।

আজ শনিবার (৩০ জুন) বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে জানাজা শেষে তাকে দরগাহ কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক আল মাহির ফেরদৌস।

ডা. রুহুল আমিন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। বর্তমানে তিনি ওই হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারি বিভাগেরও প্রধান ছিলেন। প্রবীণ এই চিকিৎসক বিশিষ্ট গাইনী চিকিৎসক গুলশান ই জাহান বিথীর বাবা।

এদিকে, শেষ শ্রদ্ধা জানাতে ডা. রুহুল আমিনের মরদেহ সকাল ১১টায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে তার মরদেহ একঘন্টা রাখা হবে।

Share





Related News

Comments are Closed