বাহরাইনে লিফট থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক: বাহরাইনের হিদ শহরে একটি নির্মাণাধীন ভবনে কাজের সময় লিফট থেকে পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম শাহ আলম টনিক (২২)। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের সাজ্জাদ হোসেন চান্দার বড় ছেলে।
নিহতের পরিবার জানায়, তিন বছর আগে বিয়ে করেন শাহ আলম। তার ছয় মাস পর পরিবারে সচ্ছলতা আনার জন্য বাহরাইনে পাড়ি জমান তিনি।
শুক্রবার সকালে শাহ আলম বাহরাইনের হিদ শহরের আল গেদির কন্সট্রাকশন কোম্পানিতে বহুতল ভবনে কাজ করছিলেন। এ সময় লিফট থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ফুফাতো ভাই বোরহান বলেন, বাহরাইনে শাহ আলমের বন্ধুদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা জানিয়েছেন, লাশ পুলিশ হেফাজতে নিয়ে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed