ওসমানী বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ২২টি স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় আড়াই কেজি। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ। এ ঘটনায় এক যাত্রীকে আটক করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
ওসমানী বিমানবন্দরের সহকারী কাস্টমস কমিশনার মো. আলী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৭টার দিকে দুবাই থেকে একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সাদিকুর রহমান সামু নামে এক যাত্রীর শরীর তল্লাশি করে তার জুতার ভেতর থেকে আড়াই কেজি ওজনের ২২টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।
আটক সাদিকুর রহমান সামু (৩৬) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামের মো: জালাল উদ্দিন আবিরের পুত্র।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed