সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রেসক্লাবের কার্যালয়ে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন জেলা প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম ও সহ সভাপতি মঈন উদ্দিন। এসময় নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।
দায়িত্ব গ্রহণের সময় নব নির্বাচিত কমিটির মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহ সভাপতি সাত্তার আজাদ, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ ফয়সল আহমদ মুন্না, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. ওলিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিনুল হক তুহিন, পাঠাগার সম্পাদক আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক মো. ইমরান আহমদ, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সুজন, আলী আকবর চৌধুরী, নুরুল ইসলাম, সুব্রত দাস। এছাড়াও উপস্থিত ছিলেন- ক্লাব সদস্য আশরাফ চৌধুরী রাজু, মঞ্জুর হোসেন খান, দিব্য জ্যোতি সী।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed