Main Menu

কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিলেন সজিব

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ১৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর দিলওয়ার হোসেইন সজীব বৃহস্পতিবার দুপুর ২টায় সহকারী রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলমের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মনোনয়ন প্রদান কালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পুতুল, মহসিন আহমদ, শাহাদাত হোসেইন, আফজল হোসেইন রিজবী, ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম বাপ্পী প্রমুখ।

এর আগে বুধবার রাতে মনোনয়ন প্রদান উপলক্ষে ১৭নং ওয়ার্ডের সকল মুরব্বীবৃন্দ, তরুণ এবং যুবকসহ সর্বস্তরের জনগণকে নিয়ে কাউন্সিলর অফিসে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় দলমত নির্বিশেষে ১৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সজীবকে সবাই সমর্থন দেন।

মনোনয়ন প্রদানকালে কাউন্সিলর সজীব বলেন, সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাসমুক্ত করাই তার প্রধান লক্ষ্য। ইতিমধ্যে তিনি ১৭নং ওয়ার্ডকে পিছিয়ে পড়া অবহেলিত একটি ওয়ার্ড থেকে মডেল ওয়ার্ডে পরিণত করতে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন।

এই ওয়ার্ডের সমস্যাগুলোর সমাধান ও এলাকার উন্নয়নে অতীতের মতো আন্তরিকভাবে কাজ করে ওয়ার্ডকে ২৭টি ওয়ার্ডের মধ্যে প্রথম মডেল ওয়ার্ড করতে তিনি ওয়ার্ডবাসীর সহযোগীতা চান। তিনি ১৭নং ওয়ার্ডবাসী ও ভোটারদের দোয়া কামনা করেন।

Share





Related News

Comments are Closed