Main Menu

ছাত্রনেতা জিলু’র ৪র্থ শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাতকের গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক শহীদ জিল্লুল হক জিলু’র ৪র্থ শাহাদাত বার্ষিকীতে স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বাদ আসর হযরত শাহজালাল মাজার মসজিদ প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক আলহাজ্ব শেখ মখন মিয়া চেয়ারম্যান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খাঁন জামাল, সিলেট জেলা বিএনপি’র সহ-কোষাধ্যক্ষ ও স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, জেলা বিএনপি’র সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, শহীদ জিল্লুল হক জিলু’র বড় ভাই ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা আহমদ আহসান মাহবুব, ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সভাপতি কামাল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী সোহেল, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আফসান, সিলেট মহানগর ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফয়েজ আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজীব, আব্দুল সাজ্জাদ আরিফ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক কামাল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ স¤্রাট, মহানগর ছাত্রদল নেতা ওসমান গণি কাছন, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শেখ সামসুদ্দিন শামসুল, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য জুবের আহমদ, শেখ জাকির হোসেন, আবুল বাশার, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাসনাতুল জুমন, ফজলু রহিম মারুফ, মাহফুজ আহমদ, হাবিব আহমদ মুক্তা, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সৈয়দ মিনহাজ, এস.এম তাহফিম, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য রাহাত আলম শোভন, শফিকুল হক শামীম, সাদ্দাম হোসেন, আতিকুর রহমান সাজু, শেখ সালমান, ইমরান আহমদ, ইমন দেব, রাকিন আহমদ, বাদশা মির্জা প্রমুখ।

Share





Related News

Comments are Closed