সিসিক নির্বাচনে কাউন্সিলর পদে ২০০ প্রার্থীর মনোনয়ন জমা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২০০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ জুন) মনোনয়নপত্র ছিল জমা দেয়ার শেষ দিন পর্যন্ত ২৭টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ১৩৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে অংশ নিতে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে সর্বমোট মনোনয়নপত্র সংগ্রহ করেন ২৪৩ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে মনোনয়ন জমা দেন ৯ জন, কাউন্সিলর পদে ১৩৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৩ জন প্রার্থী।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনে এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সিটি করপোরেশনের মোট ৩ লক্ষ ২১ হাজার ৭৩২ জন ভোটার আগামী ৩০ জুলাই তাদের পছন্দের প্রার্থীকে মেয়র ও কাউন্সিলর হিসেবে নির্বাচিত করবেন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed