বিশ্বনাথ থেকে সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থেকে শিশু সন্তানসহ রুখসানা বেগম (২২) নামের এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রুখসানা বেগম উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্রিশ গ্রামের আতাউর রহমানের মেয়ে ও একই উপজেলার লামাকাজী ইউনিয়নের মাধবপুর গ্রামের রিয়ান উদ্দিনের স্ত্রী।
জানা গেছে, গত ২৭মে দুই বছর বয়সী শিশু মুরছালিন রহমানকে সাথে নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার কথা বলে রেব হন রুখসানা বেগম। এরপর থেকে এখন পর্যন্ত আর তাদেরকে খোঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যে উভয় পরিবারের সকল আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে নিখোঁজ গৃহবধূর পিতা গত ১৪ জুন বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি করেছেন (ডায়েরি নং-৭৫৯, তাং-১৪/০৬/১৮)।
এদিকে, রুখসানা বেগম ও তার সন্তানকে খোঁজে না পেয়ে উভয় পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। কেউ তাদের সন্ধান পেলে ০১৭২২-২৯২১৫০ (আতাউর রহমান) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed