Main Menu

খালেদা জিয়ার মুক্তির দাবীতে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশি বাধা উপেক্ষা করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা করার প্রতিবাদে এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবীতে শনিবার বিকালে নগরীর চৌহাট্টা পয়েন্ট হতে বন্দরবাজার পয়েন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে নব-গঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেরাজ ভূঁইয়া পলাশের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাজ্জাক ইবনে রাসেল, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাফায়াত হোসেন সাজ্জাদ ও মহানগর ছাত্রদল নেতা শেখ দিপু, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য আশরাফুল তালুকদার, রাকিবুল হাসান হারুন, সাদিকুর রহমান বাচ্চু, তাজুল ইসলাম তাজ, সাজিদুল ইসলাম সাজু, সামসুদ্দিন হায়দার ডালিম, মান্নান আহমদ ইমন, জুনায়েদ খান চুনু, আমিনুর রশীদ, রবিউল আউয়াল শিবলু, পারভেজ আহমদ, হাসান আহমদ সুহেল, মঈনুল ইসলাম, পারভেজ আলম, নাহিদ চৌধুরী, সৌদ আহমদ, মিজানুর রব নয়ন, আরিফ আহমদ, সুহান আহমদ, ফিরোজ খান কুটি, তানজিল আহমদ, রাব্বি তালুকদার, জুবায়ের আহমদ, রাহেল খান লিটন, শাহরিয়ার আহদম সুমন, আদাম আহমেদ, সুজল আহমদ, জসিম উদ্দিন, সাকেল আহমদ প্রমূখ।

Share





Related News

Comments are Closed