সিলেটে কামরানকে নিয়ে শোডাউন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নৌকার টিকিট নিয়ে সিলেটে ফেরার পর আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানকে নিয়ে সিলেটে শোডাউন দিয়েছে নেতা-কর্মীরা। শনিবার বিকেলে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে কামরানকে এই শোডাউন দেওয়া হয়।
দলীয় মনোনয়ন পাওয়ার পর শনিবার সকালে ঢাকা থেকে সড়কপথে সিলেটে রওয়ানা দেন কামরান। তার আগেই স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা কামরানের মনোনয়নপ্রাপ্তিতে আনন্দ মিছিলের আয়োজন করে। তারা নগরীর রেজিস্ট্রারী মাঠে জড়ো হয়ে মোটরসাইকেল নিয়ে চন্ডিপুলস্থ আব্দুস সামাদ আজাদ চত্বরে যায়। সেখানে বিকেল সাড়ে ৪ টার এসে কামরান পৌছলে নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় এক সংক্ষিপ্ত ভাষনে কামরান দলীয় মনোনয়ন প্রাপ্তিতে সভানেত্রী ও প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন- জাতিরজনকের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মাধ্যমেই সিলেটবাসীকে নৌকা উপহার দিয়েছেন। আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় নেতাকর্মী ও নগরবাসীকে নিয়ে এক সঙ্গে মাঠে নামবেন।
এদিকে- কামরানকে নিয়ে দলীয় নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করে তার মাছিমপুরস্থ বাসায় নিয়ে আসেন। সেখানেও বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed