ছাত্রদলের উপর গুলি, হামলা ও গ্রেফতার: বিএনপির নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসুচীর প্রাক্কালে পুলিশের হামলা, নির্বিচারে গুলি বর্ষণ ও ২০ জনেরও বেশী নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে এই ধরনের প্রতিহিংসামুলক কর্মকান্ড পরিহার এবং আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
শনিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- শনিবার বিকেলে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি চলছিল। মিছিল শুরুর প্রাক্কালে নগরীর কাজিরবাজার এলাকায় কোন উস্কানী ছাড়াই ছাত্রদলের উপর হামলা চালায় পুলিশ। এসময় নিরীহ ছাত্রনেতাদের উপর টিয়ার শেল, রাবার বুলেট ও নির্বিচারে গুলীবর্ষন করা হয়। শুধু তাই নয়, আহত নেতাকর্মীদের গনহারে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কতিপয় অতিউৎসাহী কর্মকর্তাদের এমন বর্বর আচরণে সিলেটবাসী বিস্মিত। পুলিশের কাছ থেকে মানুষ এমন সন্ত্রাসী মারমুখি আচরণ আশা করেনা। শনিবার রেজিষ্ঠারী মাঠ থেকে সরকারী দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ বিশাল মোটর শোভাযাত্রা দিলেও পুলিশ কোন এ্যকশন নেয়নি, ছাত্রলীগের বিরুদ্ধে নির্বাচণী আচরণবিধি লংঘনেরও কোন অভিযোগ আনা হয়নি। উল্টো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ পাহারা দিয়েছে। সম্প্রতি নির্বাচনী আচরণ বিধি লংঘনের অজুহাতে বিএনপির শান্তিপূর্ণ কর্মসুচীতে পুলিশ বাধাঁ দিয়েছে। অথচ শনিবার আওয়ামীলীগ নগরীতে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল অনুষ্ঠান করেছে কিন্তু এতে আচরণ বিধি লংঘনের কোন অজুহাত তোলা হয়নি। ছাত্রদলের উপর হামলা, গুলী বর্ষন ও নিরীহ নেতাকর্মীদের গণগ্রেফতার করে পুলিশ প্রশাসন প্রমাণ করে তারা মানুষের জানমালের নিরাপত্তা দিতে নয়, সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে বিরোধী মতের রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। যার প্রভাব আসন্ন সিলেট সিটি নির্বাচনেও পড়বে। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কতিপয় অতিউৎসাহী কর্মকর্তাদের এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার আহŸান জানাচ্ছি। একই সাথে আটক সকল নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed