Main Menu

ফেঞ্চুগঞ্জে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা : সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি পরিত্যক্ত গর্তের পানিতে ডুবে ফাতেমা জান্নাত মীম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৩ জুন শনিবার দুপুরে মীমের মৃত্যু হয়। ফাতেমা জান্নাত মীম উপজেলার পিটাইটিকর গ্রামের রফিজ মিয়ার কন্যা।
জানা যায়, ফাতেমা জান্নাত মীম বাড়ির উঠানে খেলার সময় সবার অজান্তে বাড়ির পাশের পরিত্যক্ত একটি গর্তের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় মীমকে দেখতে না পেয়ে অভিভাবকরা খোঁজাখুজি করতে থাকেন। খোঁজাখুজির এক পর্যায়ে মীমের পিতা গর্তের পানিতে মীমকে মৃত অবস্থায় দেখতে পান।

Share





Related News

Comments are Closed