ছাতকে ডোবা থেকে নিঁখোজ আ’লীগ নেতার লুঙ্গি উদ্ধার
ছাতক সংবাদদাতা: ছাতকে নিঁখোজ হওয়া আওয়ামী লীগ নেতা ফারুক মিয়ার পরণের লুঙ্গি, ম্যাচ লাইট ও সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়েছে। উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের নিখোঁজ সহ সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়ার নিজ গ্রাম পুরান মইশাপুরের বাড়ির পাশের একটি ডোবা থেকে শনিবার সকালে এগুলো উদ্ধার উদ্ধার করা হয়।
ফারুক মিয়াকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এরসাথে স্থানীয় এক চেয়ারম্যানের সম্পৃক্ততা থাকতে পারে বলে অভিযোগ তাদের।
গতকাল শুক্রবার মধ্যরাতে কে বা কারা তাকে ফোন করে ডেকে নিয়ে যাওয়ার পর আর কোনো খোঁজ মিলেনি।
ফারুকের শ্যালক কামরুজ্জামান জানান, শুক্রবার রাত ১২টার দিকে মইশাপুর গ্রামে নিজ দোকান থেকে বের হন তিনি। ওই সময় তার মোবাইল ফোনে কল আসে। ফোন পেয়ে বাড়ির রাস্তায় না এসে অন্য রাস্তায় চলে যান। এর পর তার খোঁজ মিলেনি। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার পরণের লুঙ্গি, ম্যাচলাইট ও সিগারেটের প্যাকেট পাওয়া যায়। তিনি জানান, পূর্ব বিরোধের জের ধরে তাকে গুম করা হতে পারে।
ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, মৌখিক অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed