Main Menu

গোয়াইনঘাটে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আত্মহননকারী জুয়েল আহমেদ (১৫) উপজেলার লাফনাউট গ্রামের আব্দুল গফুরের ছেলে ও স্থানীয় আলহাজ্ব আব্দুল মজিদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (৩ জুন) দিবাগত রাতে পরিবারের সবার অগোচরে নিজের শয়ন কক্ষে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জুয়েল।

খবর পেয়ে সোমবার (৪ মে) সকালে থানার এস আই রতন লাল দেব ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা প্রাথমিক ভাবে জানাতে পারেনি পুলিশ। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed