জাফলংয়ে পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত ট্যুরিষ্ট পুলিশ
গোয়াইনঘাট সংবাদদাতা: ঈদের ছুটিতে প্রকৃতি কন্যা জাফলংয়ে আগত পর্যটকদের নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে জাফলংয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে ট্যুরিষ্ট পুলিশ। ৪ জুন সোমবার দুপুরে প্রকৃতি কন্যা জাফলংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন স্পট পরিদর্শন করেন ট্যুরিষ্ট পুলিশ জাফলং জোনের অফিসার ইনচার্জ দেবাংশু কুমার দে।
এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, জাফলং ট্যুরিষ্ট পুলিশের এ এস আই আবু সালেহ, শান্তিনগড় একতা সমবায় সমিতির সভাপতি জয়দুল ইসলাম, জাফলং ট্যুরিষ্ট গাইড এন্ড ফটোগ্রাফার সমবায় সমিতির অর্থ সম্পাদক নিলয় পারভেজ সোহেল প্রমুখ।
এ ব্যাপারে জাফলং ট্যুরিষ্ট পুলিশের অফিসার ইনচার্জ দেবাংশু কুমার দে জানান, আসন্ন ঈদ পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে জাফলংয়ে আগত পর্যটকদের সেবার মান বৃদ্ধি, ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক এবং সার্বিক নিরাপত্তা প্রদানে জাফলং ট্যুরিষ্ট পুলিশ সর্বদা প্রস্তত রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে দিকে সব সময় আমাদের নজর থাকবে।
Related News
সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়াল সালামএয়ার, সপ্তাহে ৫টি
বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রী চাহিদা বাড়ায় সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ওমানভিত্তিক উড়োজাহাজ সংস্থা সালামএয়ার।Read More
১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম
পর্যটন ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭Read More



Comments are Closed