হবিগঞ্জে গাছে ঝুলন্ত এক ব্যক্তির লাশ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের নিতাইচক গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় মন্নাফ মিয়া (৪২) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে তার লাশ উদ্ধার করা হয়। মন্নাফ মিয়া ওই গ্রামের খিরাজ মিয়ার ছেলে।
নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজ উদ্দিন জানান, সোমবার সকালে মন্নাফ মিয়ার বাড়ীর লোকজন দেখতে পান একটি আম গাছে রশিতে ঝুলানো মন্নাফ মিয়ার লাশ। তারা বিষয়টি হবিগঞ্জ সদর থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি আরও জানান, মন্নাফ মিয়া একজন মানসিক প্রতিবন্ধী। হয়তবা সে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed