কলকাতায় সম্মাননা পেলেন ববিতা ও চম্পা
বিনোদন ডেস্ক: কলকাতায় বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশের চলচ্চিত্রের তারকা ববিতা ও চম্পা।
গত শনিবার (২ জুন) কলকাতার নজরুল মঞ্চে এই সম্মাননা গ্রহণ করেন দুই বোন ববিতা ও চম্পা। অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা মৃন্ময় কাঞ্জিলাল।
দুই বাংলার চলচ্চিত্রে অবদানের জন্য ববিতাকে ‘আজীবন সম্মাননা’ এবং বাংলাদেশের চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য চম্পাকে ‘টেলি সিনে অ্যাওয়ার্ড’-এর ১৭তম আসরে বিশেষ সম্মাননা দেয়া হয়।
আন্তর্জাতিক অঙ্গনে ‘আজীবন সম্মাননা’ পেয়ে মঞ্চে অনেকটাই আবেগাপ্লুত ছিলেন ববিতা। সম্মাননা গ্রহণের সময় তিনি স্মরণ করেন কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়কে।
ববিতা বলেন, ‘ভীষণভাবে আজ মনে পড়ছে সত্যজিৎ রায়ের কথা। কারণ তার নির্মিত ‘অশনি সংকেত’ চলচ্চিত্রে অভিনয় করেই আমি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছি।’
এই সম্মাননা জানানোর জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান ববিতা ও চম্পা। একই সঙ্গে দর্শকদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানান এই দুই তারকা।
চম্পা বলেন, ‘দর্শকের ভালোবাসার জন্যই আমরা এই সম্মাননা পেলাম। তাই সবার কাছে আমাদের বিশেষ কৃতজ্ঞতা। সম্মাননা পাবার এই মুহূর্তটি স্মৃতিতে গেঁথে থাকবে। কারণ একই মঞ্চে আমরা দুই বোন সম্মাননা পেলাম।’
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed