Main Menu

শাহজালাল উপশহরে ব্যবসায়ীদের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হয়রানীমুলক মিথ্যা মামলায় শাহজালাল উপশহর এলাকার সাধারণ ব্যবসায়ীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারীর প্রতিবাদে শাহজালাল উপশহর ব্যবসায়ী সমিতির উদ্যোগে শনিবার নগরীর উপশহরে এক মানবববন্ধন অনুষ্ঠিত হয়।

শাহজালাল উপশহর ব্যবসায়ী সমিতি ই-এফ ব্লকের সভাপতি এহছান উর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন উপশহর ব্যবসয়ী সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি হাসান আলী, সইব উদ্দিন, এনামুল আজিজ মুন্না, ফখরুল ইসলাম, আব্দুর রহমান, খালেদ আহমদ, পিংকু কর, জাকির হোসেন, উপশহর ব্যবসায়ী সমিতি এ.বি শাখার সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ চৌধুরী, আই.জে শাখার সাধারণ সম্পাদক সোহরাব আলী, সি.ডি শাখার ইসলাহ উদ্দিন বাবলু, আব্দুর রহিম, ফজলুল আহমদ, সামছুল ইসলাম, খায়রুল ইসলাম, মাছুম আহমদ, ই ব্লক মসজিদ সমিতির সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed