হবিগঞ্জে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের লাখাইয়ে ফাহিমা আক্তার (১৮) নামে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ জুন) বিকেলে উপজেলার করাব ইউনিয়নের গুণীপুর গ্রামের নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
নিহত ফাহিমা একই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
রবিউল ইসলাম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ফাহিমার শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।
এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed