কান্দিগাঁওয়ে মুরগী নিয়ে মারামারি করে যুবক খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাগারপাড় গ্রামে মুরগী নিয়ে বাকবিতন্ডার জেরে আব্দুল আহাদ ফকির (৩৮) নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার ইফতারের আগে গ্রামের এক প্রতিবেশির সাথে নিহত ফকির মিয়ার বাগবিতন্ডা হয়। এরই জেরে উভয় পক্ষের সংঘর্ষ বাধে।
জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান জানান, প্রতিবেশির বাড়িতে কেনো মুরগী গেলো এনিয়ে সংঘর্ষে খুনের ঘটনা ঘটে।
তিনি জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল শান্ত রাখতে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
Related News
সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপনRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More



Comments are Closed