Main Menu

সুনামগঞ্জে গ্রেপ্তারের ৩দিন পর আসামীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ কারাগারে বুধবার রাতে বাবুল বিশ্বাস (৩৫) নামের এক মাদক মামলার আসামী মারা গেছেন। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের আনন্দ বিশ্বাসের ছেলে।

গত ২৭ মে রাতে এক বোতল ভারতীয় মদসহ দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে ২৮ মে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

সুনামগঞ্জ জেল সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাবুল বিশ্বাস বুকে ব্যথা অনুভব করেন। আমরা তাকে হাসপাতালে পাঠাই। হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা যান।’ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন বলে জানান তিনি।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘বাবুল বিশ্বাস নামের ওই রোগী আমাদের হাসপাতালে পৌঁছার অনেক আগেই হৃদরোগে মারা যান।’

Share





Related News

Comments are Closed