গোলাপগঞ্জ পৌর মেয়র সিরাজুল জব্বার আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী আর নেই। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।বৃহস্পতিবার (৩১ মে) বিকাল ৩ টায় রাজধানী ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর নামাজে জানাযা ২ জুন শনিবার বেলা ৩টায় স্থানীয় এমসি একাডেমী মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
গত মঙ্গলবার (২৯ মে) বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিলো। এর আগে ২৩ মে তাঁর ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। এরপর থেকেই তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালে ডা. লুৎফুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
সিরাজুল জব্বার চৌধুরী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, গোলাপগঞ্জ এমসি একাডেমী স্কুল এন্ড কলেজ, রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও রনকেলী মুহিউসসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি ছিলেন।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের প্রিয় মুখ পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী রনকেলী উত্তর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৯ সালে ১ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন। মরহুম আব্দুল জব্বার চৌধুরী ও মরহুম নজিবা খাতুন চৌধুরীর একমাত্র সন্তান সিরাজুল জব্বার চৌধুরী পড়া-শুনা করেন গোলাপগঞ্জের প্রাচীন বিদ্যাপীঠ এম সি একাডেমি মডেল স্কুল এন্ড কলেজে।
পড়াশুনা শেষে তিনি ব্যবসায় মনোযোগ দেন। বাংলাদেশ রেলওয়ের প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে তাঁর সুখ্যাতি রয়েছে। তরুণ বয়সে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব হাতে নেন। গোলাপগঞ্জের প্রাচীন বিদ্যাপীঠ এম সি একাডেমির গর্ভানিং বডির সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন প্রায় ৩০ বছর।
রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সহ সভাপতি পদে দীর্ঘ ৩৫ বছর যাবত দায়িত্ব পালন করছেন। রনকেলী মহিসুন্নাহ মাদ্রাসার সভাপতি, গোলাপকুড়ি শিশুবিদ্যালয়ের সভাপতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।
সিরাজুল জব্বার চৌধুরী ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্টিত গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করে মেয়র নির্বাচিত হন। তাঁর দায়িত্ব গ্রহণের পর অসংখ্য উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেন এবং বাস্তবায়নাধীন রয়েছে। এর আগে তিনি গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গোলাপগঞ্জ পৌরসভার প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্তমান যুগ্ন সম্পাদকের দায়িত্বে ছিলেন।
হুইপ সেলিম উদ্দিন এমপি’র শোক প্রকাশ
গোলাপগঞ্জ পৌরসভার মেয়র প্রবিন আওয়ামীলীগ নেতা সিরাজুল জব্বার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি।
এক শোক বার্তায় বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেটRead More
জকিগঞ্জ গ্যাস ফিল্ডে অচলাবস্থা নিরসন, খোলা হলো তালা
Manual1 Ad Code নিউজ ডেস্ক: দীর্ঘ ১০ দিন অচল থাকার পর অবশেষে সিলেটের জকিগঞ্জ গ্যাসRead More



Comments are Closed