ধর্মপাশায় দুটি ড্রেজার মেশিন জব্দ
ধর্মপাশা সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
বুধবার (৩০ মে) দুপুরে উপজেলার মনাই নদীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব ড্রেজার জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলক কান্তি চক্রবর্তী।
জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র গত কয়েকদিন ধরে মনাই নদীতে দুটি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে আজ বেলা ২টার দিকে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পুলিশকে নিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কান্তি চক্রবর্তী বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। তবে এর সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed