বিশ্বনাথে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত ৪টি ব্যবসা-প্রতিষ্টানে ৩ হাজার ২শ টাকা জরিমানা আদায় করে। বুধবার বিকেলে উপজেলার বিশ্বনাথ ও কালীগঞ্জ বাজারে সহকারি কমিশনার (ভূমি) উপজেলা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ জোহরা এ অভিযান পরিচালনা করেন।
এসময় স্যানেটারী ইন্সপেক্টর অলীক গবিন্দ সরকার ও বিশ্বনাথ থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযানকালে ভোক্তা অধিকার আইন-২০০৯’র আওতায় উপজেলার বিশ্বনাথ বাজারে জয়নাল ভেরাইটিজ স্টোরকে ১ হাজার টাকা, লেচুর দোকানে ২শ টাকা, কালীগঞ্জ বাজারের নাজির আহমেদ খান’র দোকানে ১৫শ টাকা, প্রভাত ভেরাটিজ স্টোরে ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ জোহরা বলেন, ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ৩ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed