ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীতে ট্রাক, লেগুনা ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। একই ঘটনায় আরো অন্তত ৫ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের সিলোনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে চট্টগ্রাম অভিমুখী একটি ট্রাকের সঙ্গে লেগুনার ধাক্কা লাগে। পরে আরেকটি পিকআপ ভ্যান তাদের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছে ও ৫জন আহত হয়েছে। নিহতদের ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ও আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত নিহত ও আহতদের কারো নাম পরিচয় পাওয়া যায়নি।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক আবদুল আউয়াল সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed