ইউরো ফুডসকে ২ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: খাদ্যপণ্যে ভেজাল ও নোংরা পরিবেশের কারণে ইউরো ফুডস কোম্পানিকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব-৯ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ মে) বেলা আড়াইটা থেকে সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযানে নামে। অভিযান চলে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এবং এএসপি মাঈন উদ্দিন, এসএসপি নাহিদ হাসান ও র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমানের সমন্বয়ে এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, অনুমোদনহীন পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ও বিএসটিআই আইনে আখালিয়া নয়াবাজারস্থ ইউরো ফুডস্ কোম্পানিকে সর্বমোট ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
আদায়কৃত অর্থ সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়ার সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান।
Related News
সিলেটে তিন খুন: বাবুলকে রিমান্ডে নিলো পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলার আসামি বাবুলRead More
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More



Comments are Closed