নবীগঞ্জে চালক ও ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যানবাহনের চালকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী’র যৌথ নেতৃত্বে ও নবীগঞ্জ থানার এস আই শামছুল ইসলামের সহযোগীতায় নবীগঞ্জ শহরের বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় গোপেশ রায়কে দুই হাজার, অরেবিন্দু দুই হাজার, মুনস্টার রেস্টুরেন্ট তিন হাজার, সাবাজ মিয়া দুই হাজার, টমটম চালক সোনা মিয়া দুইশত, ফুরুক চৌধুরী দুইশত ও ঝান্টু পালকে একশত টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান বলেন, অভিযান অব্যাহত থাকবে। রমজান মাসে যানজট নিরসনে অবৈধ স্ট্যান্ড ও বিভিন্ন রেস্টুরেন্টের ওপর নজরদারী রাখা হবে ।
Related News
হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যেRead More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে মধ্যরাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগতRead More



Comments are Closed