বিশ্বনাথে জুয়ার আসর থেকে শ্রমিক নেতাসহ আটক ৭
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে সোমবার দিবাগত গভীর রাতে একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে শ্রমিক নেতাসহ ৭জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত ৬ জনকে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১জনকে নগদ অর্থ জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার।
আটককৃতরা হলো- বিশ্বনাথ নতুন বাজার সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের সভাপতি ও উপজেলা জানাইয়া মসুলা গ্রামের মৃত সমছু মিয়ার পুত্র ময়না মিয়া (৫৫), জানাইয়া (নতুন বাজার) এলাকার বাসিন্দা জিতিন্দ্র কুমার দেব’র পুত্র আরান কুমার দেব (৪৫), উপজেলার দশপাইকা গ্রামের ইউসুফ আলীর পুত্র আসক আলী (৩৫), একই গ্রামের মৃত মোবারক আলীর পুত্র চান্দ আলী (৫৫), সিংগেরকাছ মাঝগাঁও গ্রামের মন্তাজ আলীর পুত্র মানিক মিয়া (৪০), বিশ্বনাথের কালিগঞ্জ এলাকার বাসিন্দা, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ভোগখলা গ্রামের দরবেশ আলীর পুত্র সুহেল মিয়া (২৭) ও সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর থানার গ্রামেরতলা গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র শুকুর আলী (২৮)।
পুলিশ জানায়, রমজান মাসের শুরু থেকে উপজেলা সদরের সেবা কমিউনিটি সেন্টারের পিছনে একটি কলোনীতে প্রতি রাতে বিশাল জুয়ার আসর বসছে এমন সংবাদ পেয়ে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ এর নেতৃত্বে থানা পুলিশের বিশাল একটি টিম সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় ওই আস্তানায় অভিযান চালায়। এসময় ৭ জুয়াড়িকে পুলিশ আটক করতে সক্ষম হলেও আরো ২০/২৫ জন জুয়াড়ি দৌঁড়ে পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে নগদ ১৩ হাজার ৭শত টাকা ও তাস’সহ জুয়ার বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জুয়ার আস্তানার পার্শ্ববর্তি কলোনীর বাসিন্দা শুকুর আলীকে নগদ ১শত টাকা অর্থদন্ড ও অন্য ৬জনের প্রত্যেককে ১০দিনের কারাদন্ড প্রদান করা হয়।
আটক ও সাঁজা প্রদানের সত্যতা নিশ্চিত করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, বিশ্বনাথ উপজেলাকে জুয়া ও মাদক মুক্ত রাখতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। কিছুতেই বিশ্বনাথে জুয়া ও মাদক চলতে দেওয়া হবে না।
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed