Main Menu

আদালতে ‘বস মিজানের’ স্বীকারোক্তি

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরের একাধিক স্থানে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম থেকে গ্রেফতার হওয়া আল-আমিন ওরফে মুকুল ওরফে মিজান হাওলাদার ওরফে মিজান ওরফে বস মিজান (৩২) আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে জানিয়েছে শহরতলির আরামবাগ আবাসিক এলাকা ও শাহপরাণ আাবাসিক এলাকায় সংঘটিত দুইটি ডাকাতির ঘটনার সাথে সে জড়িত।

Manual3 Ad Code

সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো প্রেসনোটে জানানো হয়েছে, ‘গত ৯ এপ্রিল ভোর রাতে খাদিমপাড়া শাহপরাণ উপশহর আবাসিক এলাকার মোঃ আব্দুল মজিদ এর বাসায় ডাকাতির ঘটনা ঘটে। এসময় আন্তঃজেলা ডাকাত আরিফুল ইসলাম সজীব ওরফে মিরাজকে (২৬) উত্তেজিত জনতা আটক করে গনপিটুনি দেয়। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তীতে শাহপরাণ আবাসিক এলাকার ৫ নম্বর রোডের ৪ নম্বর বাসার আমির আলীর ছেলে মো. আব্দুল মজিদ বাদী হয়ে ওই দিনই শাহপরাণ (রহ:) থানায় মামলা (নং-০৪(০৪)১৮) দায়ের করেন। এর আগে উক্ত ডাকাতসহ তার সহযোগিরা গত ১৮ মার্চ আরামবাগ ২নং রোডস্থ কাজী আব্দুল মুকিত এর বাসায় ডাকাতির ঘটনা ঘটিয়েছিল। যার প্রেক্ষিতে শাহপরাণ (রহ:) থানার মামলা (নং-১৩(০৩)১৮) দায়ের করা হয়। পরে ১১ এপ্রিল জনতার হাতে আটক ডাকাত আরিফুল ইসলাম সজীব ওরফে মিরাজকে বিজ্ঞ আদালতের নিকট উপস্থাপন করলে, সে বর্ণিত দুইটি ডাকাতির ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করে তার সহযোগী অন্যান্য আসামীদের নাম মানিক, মোঃ সুমন গাজী, আফজাল গাজী, আল-আমিন ওরফে মুকুল, আরিফ, আবু কালাম ও সেলিনার নাম প্রকাশ করে জবানবন্দী প্রদান করে।’

তার জবানবন্দির সূত্র ধরে সিলেট মহানগর পুলিশের (দক্ষিণ) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জ্যোর্তিময় সরকার, ও শাহপরাণ (রহ.) থানার সহকারী পুলিশ কমিশনার মো. ইসমাইল ঢাকার নারায়নগঞ্জ হতে আন্তঃজেলা ডাকাত মানিক প্রকাশ ইউনুছ হাওলাদার উরফে কালু উরফে বস কালুকে গ্রেফতার করেন। অতঃপর গত ০৬ মে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে, সে সহ মিজান প্রকাশ বস মিজান, আফজাল গাজী, আরিফুল ইসরাম সজীব ওরফে মিরাজ, আবু কালাম, রুবেল ওরফে ঘাওড়া রুবেল ও জাকির ফকিরসহ মোট ৭ জন ডাকাতি করেছে বলে জবানবন্দি প্রদান করে।

Manual1 Ad Code

অভিযানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামী আল-আমিন ওরফে মুকুল প্রকাশ মিজান হাওলাদার ওরফে মিজান ওরফে বস মিজান (৩২) এর অবস্থান নিশ্চিত করেন। ২৬ মে দিবাগত রাত সোয়া ১ টার দিকে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন বড়পুল ইসলাম মিয়ার ব্রিক ফিল্ড সংলগ্ন বজলুর ভাড়া বাসা থেকে মিজান ওরফে বস মিজান (৩২) কে গ্রেফতার করে নিয়ে আসা হয় এসএমপি’র শাহপরাণ (রহ:) থানায়। আন্তঃজেলা ডাকাত আল-আমিন ওরফে মুকুল প্রকাশ মিজান হাওলাদার ওরফে মিজান ওরফে বস মিজান (৩২) এর বিরুদ্ধে খুলনা, সোনাডাঙ্গা থানাসহ বিভিন্ন আদালতে ডাকাতি ও অস্ত্র আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।

Manual2 Ad Code

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আবদুল ওয়াহাব জানিয়েছেন, আন্তঃজেলা ডাকাত আল-আমিন ওরফে মুকুল প্রকাশ মিজান হাওলাদার ওরফে মিজান ওরফে বস মিজানকে ২৮ মে আদালতে হাজির করা হলে সে শাহপরাণ (রহ.) থানার আরামবাগে ও শাহপরাণ আবাসিক এলাকার পৃথক দুইটি ডাকাতির ঘটনায় জড়িত ছিল মর্মে স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code