Main Menu

সিলেটে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব আশরাফুন্নেছা বলেছেন, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমাতে দক্ষ ও প্রশিক্ষিত মিডওয়াইফ দিয়ে সন্তান প্রসব নিশ্চিত করতে হবে। মা শিশুকে সুস্থভাবে গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। গর্ভবতী সময়ে সঠিক চিকিৎসা না হওয়ার কারণে মায়েদের বিভিন্ন সমস্যার পাশাপাশি সন্তান প্রতিবন্ধ হয়ে থাকে। তাই বাড়ীতে সন্তান প্রসব না করিয়ে স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী মাদের নিয়ে যাওয়ার আহবান জানান।
২৮ মে সোমবার সকালে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে সিলেট নগরীর মাছিমপুরস্থ সীমান্তিক কমপ্লেক্স হল রুমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট আয়োজিত এবং সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও সীমান্তিক সিলেট বাস্তবায়নে র‌্যালী পরবর্তী গর্ভবতী মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের পরিচালক যুগ্ম-সচিব মোঃ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও সীমান্তিকের উপ-নির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবীর এর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা সিলেটের উপ-পরিচালক ডাঃ লুৎফুননাহার জেসমিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেটের প্রোগ্রাম ম্যানেজার মাহবুবুল আলম, রিজিওনাল সুপার ভাইজার ডাঃ উমর গুল আজাদ, সহকারী পরিচালক সেলিম ভ‚ইয়া, সীমান্তিকের ভাইস-চেয়ারপার্সন সাজনা সুলতান চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক মোছা: মরিয়ম জাহান সোনালী, সিলেট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল মনসুর আসজাদ, সদর মেডিকেল অফিসার ডাঃ নজরুল ইসলাম, ডাঃ তানভীরুজ্জামান প্রমুখ। এছাড়াও সাংবাদিক, সুধিজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় মাতৃত্ব দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন বস্তি এলাকায় প্রায় একশত জন গর্ভবতী মাদেরকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
প্রধান অতিথি যুগ্ম সচিব আশরাফুন্নেছা আরো বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সেই সব সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে গর্ভবতী মায়েদেরকে স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করতে হবে।

Manual2 Ad Code

এদিকে, ‘‘কমাতে হলে মাতৃ মৃত্যু হার, মিডওয়াইফ পাশে থাকা একান্ত দরকার” এই স্লোগানে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে বেসরকারী অলাভজনক সংস্থা সীমান্তিক দিবসটি যথাযত মর্যাদায় উদযাপন করে।
এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলা অফিস প্রাঙ্গন পদক্ষিত করে এবং র‌্যালি পরবর্তী আলোচনা সভার অনুষ্ঠিত হয়। র‌্যালি পরবর্তি আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ মাহবুবুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দিরাই; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সুমন রায় চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার মো: সামসুদ্দিন খান এএফপিঅ, পিযুষ কান্তি দেবনাথ, প্রগ্রাম অফিসার-মনিটরিং, মোঃ নূরুল আমিন, ডিসট্রিক টিম লীডার, এমআইএসএইচডি, প্রকল্প,সীমান্তিক, মোছাম্মৎ পারুল বেগম, উপজেলা কোআর্ডিনেটর,ব্র্রাক।
ডাঃ মোঃ মহবুবুর রহমান বলেন নিরাপদ মাতৃত¦ ও নিরাপদ সন্তান প্রসবে সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে ।
পিযুষ বলেন, নিরাপদ মাতৃত¦ ও নিরাপদ সন্তান প্রসবে সীমান্তিক কমিউনিটি মবিলাইজেশন কার্যক্রম পরিচালনা করছে, এ কার্যক্রমে বিশেষ করে নবদম্পতিরা তাদের ভবিষ্যৎ পরিবার পরিকল্পনা ও সন্তান ধারন বিষয়ে পরামর্শ পেয়ে থাকেন।
সীমান্তিক নতুন দিন জেলা টিম লিডার মোঃ নরুল আমীন বলেন আমরা সবাই মিলে কাজ করলে নিরাপদ মাতৃত্যে ও নিরাপদ প্রসবে এগিয়ে যাবে দেশ । আনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী কর্মকর্তা ওকর্মচারী বৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধিগন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ প্রমুখ।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code