গাছে গাছে লিচুতে নুয়ে আছে নোয়ারাই
সাত্তার আজাদ: লিচু মিষ্টি ফল। ছালা ছিলে মুখে দিলে গলা পর্যন্ত মিষ্টি হয়ে যায়। সেই রসালো ফলের মৌসুম এখন। হাট-বাজারে হকারের পরসায় লিচু আর লিচু। সুনামগঞ্জে সেই লিচুর গ্রাম নোয়ারাই। যেন গ্রামের গাছে গাছে লিচুতে নুয়ে আছে নোয়ারাই।
বেশিদিন আগের কথা নয়। ২০০০ সালের দিকে সেখানে বসবাসকারী একদল মানুষ লিচু চাষে ঝুঁকে পড়ে। আর তাদের এই লিচু চাষে প্রেরণার একটি পুরনো গল্পও ছিল। আর তা হল— ছাতকের নোয়ারাই ইউনিয়নের মানিকপুর। সেখানে বাইরের জেলার লোকজন এসে বসতি স্থাপন করে নব্বইয়ের দশকে। ইউনিয়নের মানিকপুরে ছিল হরিপদ রায় চৌধুরী নামে এক জমিদারের কাছাড়ি বাড়ি। সেই জমিদার শখের বশে কাছাড়ি বাড়ির আঙ্গিনায় লাগিয়েছিলেন ১৫টি লিচুগাছ। গাছগুলো এখন প্রকাণ্ড বড়। উর্বর মাটি থাকায় গাছগুলোতে বেশ লিচু ধরে এখনো। প্রৌঢ় গাছের ফলন দেখে লোকজন বাড়ির আঙ্গিনায় লিচু গাছ লাগায়। তাতে যখন বাম্পার ফলন ধরতে থাকে তখন সকলের নজরে আসে বিষয়টি। আর সেই থেকে নোয়ারাই ছেয়ে যায় লিচু গাছে। এখানে প্রতিবছর কোটি টাকার উপরে লিচু বিক্রি হয়। অনেক পরিবার লিচু চাষকে সংসারের আয়ের উৎস হিসেবে নিয়েছেন।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed