Main Menu

কবি সৈয়দ উবায়দুর রহমানকে ফেবুবি’র সংবর্ধনা

বিশেষ সংবাদদাতা: ফেবু বিশ্বদ্যালয় (ফেবুবি) গ্রুপে প্রতিমাসে একজনকে ‘ফেইসবুকে সংবর্ধনা’ দেয়া হয়। মে মাসে ১৪তম সংবর্ধনায় সংবর্ধিত অতিথি কবি সৈয়দ উবায়দুর রহমান শরিফ-এর হাতে আনুষ্ঠানিকভাবে মানপত্র তুলে দেয়া হয়েছে। ১৬ মে বুধবার বিকেল তিনটায় সিলেট মহানগরির পূর্ব দরগাহ গেইটস্থ সাপ্তাহিক টেমস সুরমা অফিসে তাঁর হাতে মানপত্র তুলে দেয়া হয়।
এ উপলক্ষে গ্রুপের অ্যাডমিন ম. আনফর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গ্রুপের অ্যাডমিন কবি ইব্রাহিম, বিশেষ অতিথি ছিলেন কবি কামরান ইবনে দেলোয়ার, গ্রুপের সদস্য কবি প্রাবন্ধিক আব্দুল হাদি তুহিন, গ্রুপের সদস্য কবি সৈয়দ মুক্তদা হামিদ, গ্রুপের সদস্য সাংবাদিক হুমায়ুন কবির ও কবি এএইট হৃদয় প্রমূখ। সভা পরিচালনা করেন কবি কামাল আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ মুক্তদা হামিদ।
বক্তাগণ ফেবুবি গ্রুপের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, ফেইসবুকে অসংখ্য গ্রুপ রয়েছে। ফেবুবি গ্রুপ সত্যিকার অর্থে একটি ব্যতিক্রম গ্রুপ। প্রতিমাসে ফেইসবুকে সংবর্ধনা, ডিজিটাল ছন্দ আড্ডা, মাসিক আমাদের কথা পত্রিকা প্রকাশ ইত্যাদি নানা রকম কার্যক্রম পরিচালনা করে এই গ্রুপ সর্ব মহলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। ফেইসবুকে লেখালেখি করে সামাজিক দায়িত্ব পালন, সমাজ সচেতনতা, প্রতিভা বিকাশ এবং মানবসেবায় গ্রুপের অবদান অনস্বীকার্য। বক্তারা গ্রুপের অ্যাডমিন প্যানেল ও সকল সদস্যকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান।
মানপত্র গ্রহণ করে সংবর্ধিত অতিথি কবি সৈয়দ উবায়দুর রহমান তাঁর বক্তব্যে গ্রুপের সাথে সংশ্লিষ্ট এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Share





Related News

Comments are Closed