বাজেট অধিবেশন শুরু ৫ জুন
বৈশাখী নিউজ ডেস্ক : জাতীয় সংসদের ২০১৮-১৯ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হবে ৫ জুন, মঙ্গলবার। ওইদিন বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম জাতীয় সংসদের এ অধিবেশন শুরু হবে।
এর দুদিন পর ৭ জুন, বৃহস্পতিবার ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর বাজেট পাস হবে ৩০ জুন।
অধিবেশন শুরুর ঘণ্টাখানেক আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এর সময়সীমা নির্ধারিত হবে। বর্তমান সরকারের এ মেয়াদে এটিই শেষ বাজেট অধিবেশন।
দেশের ইতিহাসে ৪৭তম এবং বর্তমান সরকারের পঞ্চম বাজেট হতে যাচ্ছে এটি। অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত নিজের ১২তম বাজেট পেশ করবেন। বিএনপি নেতা প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানও ১২টি বাজেট দিয়ে গেছেন। মুহিত প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলের অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট পেশ করেন ১৯৮২-৮৩ অর্থবছরে।
বাজেট পেশের পর প্রথা অনুসারে ৮ জুন, শুক্রবার এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী। এরপর প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে ৩০ জুনের মধ্যে পাস হবে।
ধারণা করা হচ্ছে, এবার বাজেটের আকার হবে চার লাখ ৬০ হাজার কোটি টাকারও বেশি। যা হবে দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। আগামী ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।
Related News
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More



Comments are Closed