Main Menu

রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক : রাজশাহীতে কথিত বন্দুকযুদ্ধে আবুল হাসান ওরফে হাসান ঘাটিয়ালের (৪৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। হাসান ঘাটিয়াল মাদক বিক্রেতা ছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব নবগঙ্গা এলাকায় গোলাগুলির এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র‌্যাব।

ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল এবং ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব। নিহত হাসান ঘাটিয়ালের বাড়ি নগরের কর্নহার থানার সোনাইকান্দি এলাকায়।

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এসএম আশরাফুল ইসলাম বলেন, ভারত থেকে ফেনসিডিলের চালান আসছে খবর পেয়ে র‌্যাব সদস্যরা পূর্ব নবগঙ্গা এলাকায় অভিযানে যায়। এ সময় মাদক চোরাকারবারিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন র‌্যাবও পাল্টা গুলি করে।

গোলাগুলির এক পর্যায়ে চোরাকারবারিরা পিছু হটলে হাসানকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed