সৌদিতে গাছে বাংলাদেশি গৃহকর্মীর ঝুলন্ত লাশ
প্রবাস ডেস্ক : সৌদি আরবের তুরবাহ থেকে ২০ কি.মি. দক্ষিণে মরুভূমির মাঝখানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বাংলাদেশি গৃহকর্মীর লাশ পাওয়া যায়।
আল বাহা তায়েফের মাঝামাঝি তুরবাহ শহর।
লাশের সঙ্গে থাকা ইকামাতে নাম পাওয়া গেছে কোহিনূর বেগম। ইকামা চেক করে পুলিশ গৃহকর্তার সঙ্গে যোগাযোগ করে।
গৃহকর্তা অভিযোগ করেন, দুদিন আগে কোহিনূর তার বাসা থেকে পালিয়ে যায়। তারপর কোহিনূরের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।
কোহিনূরের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। বর্তমানে পুরো ঘটনাটি পুলিশের নিবিড় তদন্তাধীন অবস্থায় রয়েছে।
গত মঙ্গলবার (৮ মে) তুরবাহর স্থানীয় এক নাগরিক ঝুলন্ত লাশটি প্রথম দেখতে পান। তাৎক্ষণিক ৯৯৯ এ ফোনে খবর দিলে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পুলিশ।
Related News
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দাগামী একটি গাড়ি মর্মান্তিক সড়কRead More
লিবিয়ায় যাওয়ার পথে তিন বছর ধরে নিখোঁজ যশোরের ৫ যুবক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে লিবিয়া যাওয়ার উদ্দেশে রওনাRead More



Comments are Closed